শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরে দুর্গাপূজার উপহার হিসেবে শাড়ী প্রদান

শেরপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯১ বার পঠিত

শেরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজার উপহার হিসেবে হিন্দু ধর্মাবলম্বী দরিদ্র অসহায় নারীদের শাড়ি প্রদান করা হয়েছে।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে শহরের তিনানী বাজার এলাকার ব্যবসায়ী গোপাল চন্দ্র সাহার নিজ বাসার সামনে ১,০০০ দরিদ্র অসহায়ের মাঝে একটি করে শাড়ী প্রদান করেন।

এময় গোপাল চন্দ্র সাহার স্ত্রী সন্ধ্যা রানী সাহা, ছেলে চন্দন কুমার সাহা, পুত্রবধূ অঙ্কিতা সাহা কথা, গোবিন্দ চন্দ্র সাহা, ইসকনের পুরোহিত অপূর্ব জগন্নাথ দাসসহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে আগত হিন্দু ধর্মাবলম্বী দরিদ্র অসহায় সহস্রাধিক পরিবারের সদস্যসহ অনেকে উপস্থিত ছিলেন।

গোপাল চন্দ্র সাহা বলেন, শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে অসহায় দরিদ্র মানুষের মাঝে প্রতিবছরের ন্যায় এবারও বস্ত্র বিতরণ করছি। আজ আমার বাবা-মা বেঁচে থাকলে তারা খুব খুশি হতেন। তার স্বর্গীয় মা-বাবার জন্য সবার কাছে আর্শীবাদ কামনা করেন তিনি।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102