শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫১ বার পঠিত

শেরপুরের নকলায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) ’তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক শাহ মো. বোরহান উদ্দিন।

বিশেষ অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) শিহাবুল আরিফ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. ইসহাক আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফাসহ নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, জাইকা প্রতিনিধি ও উপজেলায় কর্র্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বিশ্বের বিভিন্ন দেশের জনগণকে নিজ নিজ দেশের সব ধরনের তথ্য জানার অধিকারের বিষয়ে তাদের সচেতনতা বাড়াতে প্রতিবছর এই দিবসটি আন্তর্জাতিক ভাবে পালন করা হয়। তারা আরো বলেন দেশ-বিদেশের যে কোন কাজের শুরুতেই আগে দরকার তথ্য। তথ্যের মাধ্যমে আমরা বুঝতে পারি আমরা কে কোথায় আছি। বিশেষ করে যে কোন দেশের সাথে লেনদেনসহ যে কোন কাজ করতে গেলে গেলে তাদের কর্মপরিধি সম্পর্কে তথ্য জেনে নেওয়া জরুরি। তবেই যে কোন কাজে সহজে সফলতা আসবে। তাই তথ্য জ্ঞান সম্পর্কে সকলের যথেষ্ঠ দখল থাকা আবশ্যক বলে বক্তারা মনে করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102