বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরে শিক্ষার্থীদের মাঝে ভ্রাম্যমাণ লাইব্রেরীর পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০৩ বার পঠিত

শেরপুরে বিশ্ব সাহিত্য কেন্দ্র কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ লাইব্রেরীর অনলাইন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেলের দিকে শেরপুর সরকারি কলেজ চত্বরে চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে বই প্রদান করা হয়। এবারের প্রতিযোগীতায় বিভিন্ন গ্রুপে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

শেরপুর সরকারি কলেজ কেন্দ্রে জুলাই মাসের চিত্রাংকন প্রতিযোগীতায় “গ” গ্রুপ থেকে প্রথম স্থান এবং আগস্ট মাসের “গ” গ্রুপ থেকে দ্বিতীয় স্থান অধিকারী ওই কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী তৈতী মিত্র মজুমদারের হাতে পুরস্কার তুলে দেন শেরপুর সরকাররি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক শিব সংকর কারুয়া শিবু। এসময় গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি ও সিনিয়র সাংবাদিক কবি রফিক মজিদ ও ভ্রাম্যমাণ লাইব্রেরী শেরপুর ইউনিটের কর্মকর্তা মো. তৌহিদুল আলমসহ অনেকে উপস্থিত ছিলেন।

জানা গেছে, কাগজের বই পড়ায় আগ্রহ সৃষ্টির লক্ষ্যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরী দীর্ঘদিন থেকে বাড়ি বাড়ি গিয়ে বই পৌঁছে দিচ্ছে। সেইসাথে এ বই পড়ার প্রতি আগ্রহ সৃৃষ্টিতে প্রচারণার জন্য অনলইনে বিভিন্ন প্রতিযোগীতারও আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় ভ্রাম্যমাণ লাইব্রেরীর অনলাইন প্রতিযোগীতার গত জুলাই ও আগস্ট মাসের বিভিন্ন প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিযোগীতার ‘ক’, ‘খ’ ও ‘গ’ গ্রুপের অন্যান্য বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য, প্রতিমাসে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরীর অনলাইনে আবৃত্তি, সুন্দর হাতের লেখা, সঙ্গীত ও চিত্রাংকন প্রতিযোগীতা ছাড়াও সরাসরি গ্রুপ ভিত্তিক বিভিন্ন প্রতিযোগীতার আয়োজন করা হয়। আর উপহার হিসেবে বিজয়ীদের মাঝে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বিভিন্ন বই প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102