বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহামুদুল হাসান মুসাকে বিদায় সংবর্ধনা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২০১ বার পঠিত

শেরপুরের নকলায় কৃষি মন্ত্রণালয়ের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. মাহামুদুল হাসান মুসাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে দিকে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে উপজেলা কৃষি অফিসার (ইউএও) কৃষিবিদ আব্দুল ওয়াদুদ-এঁর সভাপতিত্বে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সভাপতি উপজেলা কৃষি অফিসার ইউএও কৃষিবিদ আব্দুল ওয়াদুদ ও বিদায়ী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. মাহামুদুল হাসান মুসা ছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ শেখ ফজলুল হক মনি, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ফকির মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

বক্তাার জানান, বিদায়ী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. মাহামুদুল হাসান মুসা নকলা উপজেলায় কৃষি সম্প্রসারণ অফিসার হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন কৃষক বান্ধব একজন কর্মকর্তা। তাকে হারিয়ে নকলার কৃষকদের বেশ ক্ষতি হলো বলে তারা জানান।

এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএএও), উপজেলা কৃষি অফিসে কর্মরত অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. জসিম উদ্দিনের স্বাক্ষরিত এক অফিস আদেশ সূত্রে জানা গেছে, নকলা উপজেলা কর্মরত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. মাহামুদুল হাসান মুসা-কে কৃষি অধিদপ্তরের মসলার উন্নয়ন জাত ও প্রযুক্তি সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের মনিটরিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102