বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় মা ও শিশু স্বাস্থ্য সেবা বিষয়ক মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪১ বার পঠিত

ফ্যামিলি প্ল্যানিং ফিল্ড সার্ভিসেস ডেলিভারি-এর আওতায় নবনিয়োগকৃত স্বেচ্ছাসেবীদের পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য সেবা বিষয়ক ৫দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ফ্যামিলি প্লানিং সার্ভিসেস ডেলিভারি-এর আয়োজনে ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিআরডিবি মিলনায়তনে প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ফ্যামিলি প্ল্যানিং ফিল্ড সার্ভিসেস ডেলিভারি পরিচালক (অর্থ) ও লাইন ডাইরেক্টর ডা. মো. নিয়াজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ, শেরপুর পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডা. রায়হানুল ইসলাম, শেরপুরের সিভিল সার্জন ডা. অনুপম ভট্রাচার্য, ফ্যামিলি প্ল্যানিং ফিল্ড সার্ভিসেস-এর প্রোগ্রাম ম্যানেজার ডা. হাসান আমিন সুমন ও ডা. পীযূষ চন্দ্র সূত্রধর প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ফ্যামিলি প্ল্যানিং ফিল্ড সার্ভিসেস-এর ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. ইন্দ্রানী দেবনাথ ও ডা. মোহাম্মদ জয়নুল আবেদিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিহাবুল আরিফ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দা সানজিদা আফরিন প্রমুখ।

সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভা শেষে ফ্যামিলি প্লানিং ফিল্ড সার্ভিসেস ডেলিভারি-এর আওতায় সদ্যনিয়োগকৃত ১৫ স্বেচ্ছাসেবীদের হাতে প্রশিক্ষণ সনদ তুলে দেওয়া হয়। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবী ও নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102