বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের কমিটি গঠন : সভাপতি মারুফ, সম্পাদক মিনহাজুল

মো. মোশারফ হোসাইন:
  • প্রকাশের সময় | শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ৫২৯ বার পঠিত

শেরপুরের নকলায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্য ক্রম (মউশিক) শিক্ষক কল্যাণ পরিষদ-এর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। হাফেজ মো. মারুফ হাসান-কে সভাপতি ও হাফেজ মো. মিনহাজুল ইসলাম-কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদী এই কমিটি গঠন করা হয়।

এ উপলক্ষে নকলা বায়তুল আমান কাচারী জামে মসজিদের দ্বিতীয় তলায় নকলা জোড়া ব্রিজ পাড় আহলে হাদীস জামে মসজিদের ইমাম ও সহজ কোরআন শিক্ষার শিক্ষক মাওলানা আব্দুল কাদির-এর সভাপতিত্বে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ ময়মনসিংহ বিভাগীয় কমিটির সহ-সভাপতি ও শেরপুর জেলা কমিটির সভাপতি মাওলানা নজরুল ইসলাম এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ ময়মনসিংহ বিভাগীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও শেরপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মারুফুর রহমান।

মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ নকলা উপজেলা শাখার নবগঠিত কমিটির দপ্তর সম্পাদক হাফেজ মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ ময়মনসিংহ বিভাগীয় কমিটির সহ-সভাপতি ও শেরপুর সদর উপজেলা কমিটির সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ ময়মনসিংহ বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।

সভায় স্বাগত বক্তব্য রাখেন নকলা উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক মাওলানা মাহফুজুর রহমান। এসময় জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদসহ বিভাগ, জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ; উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ নকলা উপজেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটি ঘোষনা করেন জেলা কমিটির সভাপতি মাওলানা নজরুল ইসলাম।

সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মাওলানা আব্দুল কাদির ও মাওলানা আব্দুল হান্নান, সহ-সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. হাফিজুল হাসান, প্রচার সম্পাদক মাওলানা উসমান গনী, কোষাধ্যক্ষ মো. ফিরোজ মিয়া, ক্রীড়া বিষয়ক সম্পাদক নুর উদ্দিন, সমাজ সেবা বিষয়ক সম্পাদক ক্বারী মাসুদুর রহমান, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক এইচ.এম শেখ ফরিদ, উন্নয়ন বিষয়ক সম্পাদক আবুল কালাম, দপ্তর সম্পাদক হাফেজ মো. শহিদুল ইসলাম, আইসিটি বিষয়ক সম্পাদক এইচ.এম ফিরোজ, মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন আক্তার, সদস্য আসাদুজ্জামান, তারেক জামিল, আব্দুর রশিদ, কামাল মিয়া, আব্দুস সামাদ ও হ্যাপি আক্তার।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102