বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলা প্রেস ক্লাব’র উদ্যোগে দাবা প্রতিযোগিতা ও পুরষ্কার প্রদান

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৩২৩ বার পঠিত

শেরপুর জেলাধীন নকলা উপজেলার ঐতিহ্যবাহী নকলা প্রেস ক্লাব-এর উদ্যোগে দাবা খেলা প্রতিযোগিতা শেষে বিজয়ী খেলোয়াড়সহ অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে পুরষ্কার প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার (৭ সেপ্টেম্বর) রাতে নকলা প্রেস ক্লাব-এর অফিস কক্ষে এই দাবা খেলা প্রতিযোগিতা ও এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন-এর সভাপতিত্বে আলোচনা সভায় সরাসরি বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. নূর হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল-আমিন, প্রচার প্রকাশনা সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, সদস্য রাইসুল ইসলাম রিফাত এবং ভার্চুয়ালী বক্তব্য রাখেন ক্লাবের সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন, দপ্তর সম্পাদক সেলিম রেজা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সৌরভ ও সদস্য সীমানুর রহমান সুখন প্রমুখ।

খেলা প্রতিযোগিতা ও আলোচনা সভার পরে বিজয়ী খেলোয়াড়সহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড়দের হাতে পুরষ্কার হিসেবে দেশ বরেণ্য লেখকের মহামূল্যবান বই তুলে দেওয়া হয়।

এসময় তরুণ দাবাড়ু ও ডিভাইন হেল্পারস অব বাংলাদেশ (ডিএইচবি)-এর নকলা উপজেলা শাখার সভাপতি তৌহিদুল ইসলাম তুহিনসহ দাবা খেলা প্রেমী ও স্থানীয় দাবা খেলোয়াড়বৃন্দ ও নকলা প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যগন আলোচনা সভায় ভার্চুয়ালী অংশ গ্রহন করেন।

প্রতি সপ্তাহের যেকোন সুবিধা জনক দিনে দাবা খেলার এমন প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে জানান প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইনসহ নেতৃবৃন্দ।

 

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102