বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় শিক্ষার্থীর মাঝে উদ্দীপনা পুরষ্কার বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৭৪ বার পঠিত

শেরপুরের নকলায় উদ্দীপনা পুরষ্কার হিসেবে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে। রবিবার (৪ সেপ্টেম্বর) উপজেলার বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদরাসার ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঁচ ক্লাসের যেসব শিক্ষার্থী গত মাসে (আগস্ট) কোন কার্যদিবসে অনুপস্থিত থাকেনি তাদের মাঝে পুরষ্কার হিসেবে বই, খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

ষষ্ঠ শ্রেণির শ্রেণি শিক্ষক তাহেরা সুলতানা, সপ্তম শ্রেণির শ্রেণি শিক্ষক মো. মোশারফ হোসাইন, অষ্টম শ্রেণির শ্রেণি শিক্ষক শওকত আলী, নবম শ্রেণির শ্রেণি শিক্ষক ফাহমিদা আহম্মেদ তনু ছুটিতে থাকায় তার পরিবর্তী শ্রেণি শিক্ষক মোসাম্মৎ রোকেয়া আক্তার রিতা এবং দশম শ্রেণির শ্রেণি শিক্ষক মো. ফজলুল করিম নিজ নিজ শ্রেণির যেসব শিক্ষার্থী আগস্ট মাসের সব কার্যদিবসে উপস্থিত ছিল তাদের মাঝে বই, খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ পুরষ্কার প্রদান করেন।

পাঠদান শুরুর আগে মাদরাসার সুপার মাওলানা মো. শহিদুল ইসলাম এ পুরষ্কার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এসময় সহকারী মৌলভী ফুলেছা খাতুন, সহকারী শিক্ষক জামাল উদ্দিন, কব্দুল হোসেন, ইয়াছিন আহাম্মেদ, আরিফ হোসেন, লাবনী বেগম ও উজ্জল মিয়াসহ মাদরাসার অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

মাদরাসার সুপার মাওলানা মো. শহিদুল ইসলাম জানান, মাদরাসায় শিক্ষার্থীদের নিয়মিত করণ করতে তথা শ্রেণিমূখী করতে এই অভিনব কৌশল অবলম্ভন করা হচ্ছে। এতে মাদরাসায় শিক্ষার্থী উপস্থিতির হার বেড়েছে। প্রতিটি শ্রেণিতে শিক্ষার্থী উপস্থিতির হার পর্যায়ক্রমে বাড়ছে বলে তিনি জানান। তিনি বলেন, যেসকল শিক্ষার্থী পুরষ্কৃত হয় তাদেরকে অভিনন্দন জাননো হয় এবং যে সকল শিক্ষার্থী অনুপস্থিতির জন্য পুরষ্কার পায়ন তাদেরকে মাদরাসার পাঠ গ্রহণে নিয়মিত হতে পরামর্শ প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102