বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় দুই শিশুকে ধর্ষণ মামলায় একযুবকের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ৪৭৩ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলায় দুই শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার আসমি শামীম মিয়া (২১) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্ত লম্পট শামীম নকলা উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের ভূরদী নয়াপাড়া গ্রামের নওশেন আলীর ছেলে।

বুধবার (৩১ আগস্ট) শেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক মো. আখতারুজ্জামান ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

আদালদের স্পেশাল পিপি আইনজীবী গোলাম কিবরিয়া বুলু জানান, ২০১৯ সালের ৯ মে বিকেলে নকলা উপজেলার এক কৃষক পরিবারের দুই শিশুকে বিস্কুট দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি কাঠের বাগানে নিয়ে শামীম মিয়া শিশু দুটিকে ধর্ষণ করে। রাতে শিশুরা পরিবারের লোকদের ঘটনাটি জানায়। পরের দিন শিশু দুটির পরিবারের সদস্যরা শামীম মিয়াকে আসামি করে নকলা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার পর থানার পুলিশ শামীম মিয়াকে গ্রেপ্তারের পরে আদালতে প্রেরণ করে। পরে পুলিশি তদন্ত শেষে ২০১৯ সালের ৮ সেপ্টেম্বর শামীম মিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। দাখিলকৃত অভিযোগপত্রের প্রেক্ষিতে বিজ্ঞ বিচারক ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ বুধবার (৩১ আগস্ট) এই রায় ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102