মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

নকলায় হাঙ্গার প্রজেক্ট’র এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ২৬০ বার পঠিত

শেরপুরের নকলায় কোভিড-১৯ প্রতিরোধঃ ঝুঁকি নিরুপণ যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা বার্তা জোরদার করণের লক্ষ্যে স্বাস্থ্য বিভাগসহ সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ সমূহের সাথে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

ইউনিসেফ-এর সহযোগিতায় পরিচালিত দ্যা হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর বাস্তবায়নে নকলা উপজেলা টিমের আয়োজনে উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। “স্বাস্থ্য বিধি মানলে পরে, করোনা ভাইরাস থাকবে দূরে” এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত এ্যাডভোকেসি সভায় সভাপতিত্ব করেন জেলা সমন্বয়করী জাহিদুল খান সৌরভ।

দিনব্যাপী চলমান এ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন এলাকা সমন্বয়কারী মো. খাইরুল বাশার রাসেল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. সৈয়দা সানজিদা আফরিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা ইয়াসমিন।

ইনফরমেশন সার্ভিস প্রোভাইডার আবু সাঈদ ইমন-এর সঞ্চালনায় এছাড়া সভায় সঞ্চালনায় অনুষ্ঠিত এ্যাডভোকেসি সভায় উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা লুৎফুন নাহার, পরিদর্শক সুজন মিয়া, স্বাস্থ্য সহকারী নাসরিন জাহান ও হাফছা আইরিন মিলিসহ অনেকে।

কোভিড-১৯ প্রতিরোধে ঝুঁকি নিরুপণ যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা-বার্তা যোগাযোগ জোরদারকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচ্য বিষয় গুলোর মধ্যে, করোনা ভাইরাস (কোভিড-১৯) এর পরিচিতি, ঝুঁকির ও ছড়ানোর কারন, লক্ষণ, সংক্রমণের হাত থেকে বাঁচার উপায়, কোভিড-১৯ এর ভ্যাকসিন বা টিকা প্রদান, আক্রান্ত হলে করণীয়, করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হলে মানসিক চাপ মোকাবেলা ও কোভিড-১৯ সম্পর্কে ভুল ধারনা, কোন প্রকার গুজব বা ভুল ধারনা বা ভুল তথ্য প্রচার থেকে জনগনকে সচেতন হতে বিস্তারিত ধারনা প্রদান হয়।

এসময় দ্যা হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর নকলা উপজেলা সমন্বয়কারী আব্দুল্লøাহ আল আমিনসহ স্বেচ্ছাব্রতীগন, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধান, চিকিৎসক, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102