শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

গনপদ্দী স্কুলে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু’র ৪৭তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, পুরষ্কার বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ২১৪ বার পঠিত

শেরপুরের নকলায় জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু’র ৪৭তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে উপজেলার গনপদ্দী উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেলে গনপদ্দী উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর তাসলিমা বেগম রিতা-এঁর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গনপদ্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. নাজমুল ইসলাম।

সহকারী শিক্ষক সুহেলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন, যুগ্ম সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন প্রমুখ।

আলোচনা সভা শেষে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক দুই গ্রুপে রচনা প্রতিযোগিতায় বিজয়ী ৬ শিক্ষার্থীর হাতে পুরষ্কার হিসেবে ‘মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’ বিষয়ক মূল্যবান বই তুলে দেওয়া হয়।

এসময় উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. শহিদুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক মোছা. আঞ্জুমান আরা বেগম রুমি, বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার কার্যকরী সদস্য ও নকলা প্রেস ক্লাবের সহসভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টুসহ গনপদ্দী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের নবনির্বাচিত সদস্যবৃন্দ, বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকগন, স্থানীয় শিক্ষানুরাগী, সুশীল সমাজের নেতৃবৃন্দ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102