শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু’র ৪৭তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বাইদামা’য় আলোচনা সভা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ২১২ বার পঠিত

শেরপুরের নকলায় জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু’র ৪৭তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে উপজেলার প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে বিভিন্ন কর্মর্সচি পালন করা হয়েছে। এর অংশ হিসেবে বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসা (বাইদামা)-তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার সুপার মাওলানা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর তাসলিমা বেগম রিতা।

সদ্য বিদায়ী মাদ্রাসার সহকারী শিক্ষক মাহবুব হোসাইন রুপমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান-প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও বানেশ্বরদী ইউপির চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বিরিচর রহমানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যাপক মাওলানা মো. রেজাউল করিম প্রমুখ।

এসময় বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সহসভাপতি ও ধনাকুশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী, বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন,

বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার কার্যকরী সদস্য ও নকলা প্রেস ক্লাবের সহসভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, সহকারী শিক্ষক মোসাম্মৎ রোকেয়া আক্তার, শওকত আলী, নুসরাত জাহান নিপা, ফাহমিদা আহম্মেদ তনু, সহকারী মৌলভী মাওলানা মো. ফজলুল করিম ও মাওলানা ফুলেছা বেগম, সহকারী শিক্ষক জামাল উদ্দিন, তাহেরা সুলতানা, কব্দুল হোসেন, ইয়াছিন আহাম্মেদ, আমিন মিয়া, আরিফ হোসেন, লাবনী বেগম ও উজ্জল মিয়াসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ, অভিভাবকগন, স্থানীয় শিক্ষানুরাগী, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102