শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় ইউনিয়ন আ.লীগ ও ইউপির উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়েছে

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ১৮৪ বার পঠিত

শেরপুরের নকলায় জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু’র ৪৭তম শাহাদৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে উপজেলার সবকয়টি (৯টি) ইউনয়নে ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় এবং আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়েছে।

এর অংশ হিসেবে সোমবার (১৫ আগস্ট) বানেশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, বিকেলে আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়।

বানেশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মাজহারুল আনোয়ার মহব্বতের নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. শরীফ হাসান, সাধারণ সম্পাদক শামীম আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাফিজুল হক, দপ্তর সম্পাদক এএসএমবি করিম শাহজাহান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারসহ উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. শহিদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ডা. আমিনুল ইসলাম, আওয়ামী নেতা সামছুল আরেফিন শামীম, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সদস্য ও নকলা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি (সহসভাপতি) খন্দকার জসিম উদ্দিন মিন্টু, বানেশ্বরদী উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম ফিরুজসহ সকল শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ, যুবলীগ নেতা মাজহারুল ইসলাম সিঞ্জু, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের আগে কালো ব্যাজ ধারন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। তাছাড়া বিকেলে দিবসটির তাৎপর্য তুলেধরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে শহীদদের রুহের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। সবশেষে উপস্থিতিদের মাঝে তবারক বিতরণ করা হয়।

 

উল্লেখ্য যে, উপজেলার সবকয়টি (৯টি) ইউনয়নে ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় বঙ্গবন্ধু’র ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102