মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নারী ইউনিটের উদ্যোগে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু’র শাহাদৎ বার্ষিকী পালিত

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ১৯৭ বার পঠিত

সারা দেশের ন্যায় শেরপুরের নকলায় জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু’র ৪৭তম শাহাদৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে “বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ” নারী ইউনিট-এর উদ্যোগে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ জেলা নারী ইউনিট-এর সভাপতি ও নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা সুলতানা হোসনে জাহান রত্নার নেতৃত্বে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় সংগঠনটির সদস্য সচিব সানজিদা আক্তার খানম পলিন, শারমিন ফেরদৌস, আজিজুন নাহার, মোছা. নাজনীন আক্তার লতা, শরিফুন নাহার, কনিকা আঞ্জুম, রাবেয়া বেগম সূচি, নাজমা আক্তার, সানজিদা আক্তার সুইটি, সাবিনা ইয়াসমিনসহ বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার পুরুষ ও নারী ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অন্যান্যদের মধ্যে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের নেতৃবৃন্দ, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন, উপজেলা ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধাগন, ট্রাফিক পুলিশের কর্মকর্তা ও সদস্যগন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিক ও বিভিন্ন পেশাশ্রেণীর জনগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জেলায় বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ-এর সবকয়টি নারী ও পুরুষ ইউনিটের উদ্যোগে এদিবসটি পালন উপলক্ষে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102