মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু’র শাহাদৎ বার্ষিকী উপলক্ষে যুবলীগের শ্রদ্ধাঞ্জলি

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ২০৩ বার পঠিত

সারা দেশের ন্যায় শেরপুরের নকলায় জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু’র ৪৭তম শাহাদৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে উপজেলা যুবলীগের উদ্যোগে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) উপজেলা যুবীলগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল-এঁর নেতৃত্বে উপজেলা ও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে ও উপজেলা পরিষদ প্রাঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে আলাদা সময়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

এসময় উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক এফএম কামরুল আলম রঞ্জু ও যুগ্ম আহবায়ক রেজাউল করিম রিপনসহ অন্যান্য নেতৃবৃন্দ, উপজেলা ও ইউনিয়ন যুবলীগের নেতা-কর্মী, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধাগন, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও অন্যান্য সাংবাদিকগনসহ বিভিন্ন পেশাশ্রেনীর অগণিত জনগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102