শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় উপজেলা আ’লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু’র শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ১৯৪ বার পঠিত

সারা দেশের ন্যায় শেরপুরের নকলায় জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু’র ৪৭তম শাহাদৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে ও উপজেলা পরিষদ প্রাঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে আলাদা সময়ে পুষ্পার্ঘ্য অর্পণ, শোক র‌্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়।

বাংলাদেশ আওয়ামী লীগ নকলা উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুনের নেতৃত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহর সার্বিক দিকনির্দেশনায় সকল কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ, পুষ্পার্ঘ্য অর্পণ, শোক র‌্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ তালুকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ্ মো. বোরহান উদ্দিন, যুগ্ম সম্পাদক ও নকলা পৌর সভার মেয়র হাফিজুর রহমান লিটনসহ অন্যান্য নেতৃবৃন্দ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তলুকদার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফেরদৌসুর রহমান জুয়েল, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য সামিউল হক মুক্তা, সাংগঠনিক সম্পাদক রেজাউল হক হীরা, নকলা পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মাহবুবুল আলম সোহাগ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর্জা জাহাঙ্গির হোসেন বুলবুল, উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল, যুগ্ম আহবায়ক এফএম কামরুল আলম রঞ্জু ও রেজাউল করিম রিপনসহ অন্যান্য নেতৃবৃন্দ, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শ্যামল সূত্রধর, নকলা উপজেলা আওয়ামী স্ব্চ্ছোসেবক লীগের সভাপতি মোশাররফ হোসনে সরকার বাবু, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ছাত্রলীগের আহবায়ক আবু হামযা কনক, সাবেক সাধারণ সম্পাদক মুজিবুল আজাদ ডেভিড, নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধানগন, স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগন, পৌরসভায় কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ বিভাগের কর্মকর্তা ও সদস্যগন, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুব লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন ও বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102