শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় নদীর ভাঙন এলাকা পরিদর্শন করলেন ডিসি সাহেলা আক্তার

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ৩৬৬ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলার মধ্যদিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদের তীর ভাঙ্গন কবলিত নারায়নখোলা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন শেরপুর জেলা প্রশাসক (ডিসি) সাহেলা আক্তার।

শুক্রবার (১২ আগস্ট) বিকেলে ডিসি সাহেলা আক্তার এসব স্থাপনা ও এলাকা পরিদর্শন করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিহাবুল আরিফ, চরঅষ্টধর ইউপির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজিলাতুননেছা, পানি উন্নয়ন বোর্ডের জামালপুর অঞ্চলের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. শাহজাহান, নকলা থানার তদন্ত কর্মকর্তা ইসকান্দার হাবিব, নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, সাংগঠনিক সম্পাদক নূর হোসেন, প্রচার সম্পাদক আসাদুজ্জামান সৌরভ, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু হামযা কনক, সাংবাদিক শফিউল আলম লাভলু, নারায়নখোলা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকবৃন্দ, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপ কালে জেলা প্রশাসক (ডিসি) সাহেলা আক্তার জানান, নদীর তীর ভাঙ্গনরোধে করনীয় বিষয়ে এরই মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে। খুবদ্রুত সময়ের মধ্যে কাজ শুরু হবে বলে তিনি জানান।

সরেজমিনে পরিদর্শন কালে এলাকাবাসী সূত্রে জানা গেছে, শেরপুরের নকলা উপজেলার মধ্যদিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদের তীরবর্তী এলাকা অব্যাহত ভাঙ্গনের ফলে দিন দিন ছোট হয়ে আসছে নকলা উপজেলার সমতল অঞ্চলের মানচিত্র।

গত কয়েক বছরে নারায়নখোলা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গন ও এর একটি পাকা ভবনসহ মসজিদ, মকতব, কবরস্থান, রাস্তা, কৃষি জমি, গাছ-পালা ও অনেক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। গৃহহীন হয়েছে অনেক পরিবার। বাড়ি ছাড়া হয়ে রাজধানী ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে ভাসমান হিসেবে বসবাস করছেন এ এলাকার অগণিত মানুষ।

গত দুইবছরের ব্যবধানে নারায়নখোলা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবন ও শিক্ষার্থীদের খেলার মাঠ নদীগর্ভে চলে গেছে। এরই মধ্যে বিদ্যালয়টি তিনবার স্থানান্তর করতে হয়েছে। এবছর আবার ব্রহ্মপুত্র নদের তীর ভাঙ্গন শুরু হওয়ায় হুমকিতে পড়েছে বিদ্যালয়টির অবশিষ্ট একটি পাকা ভবন ও একটি টিন সেট ঘর। চড়ম হুমকিতে আছে অগণিত বসত বাড়ি, কৃষি জমি ও কবরস্থান।

ব্রহ্মপুত্র নদের তীর ভাঙনের ভুক্তভোগী দেলু মিয়া কান্না জড়িত কন্ঠে জানান, তার বাবার শেষ স্মৃতি কবরটাও নদী গর্ভে চলে যাওয়ার পথে। যেকোন সময় তার বাবার কবরটি নদের গর্ভে চলে যাবে বলে তিনি আশংঙ্কা করছেন। এই মুহুর্তে ভাঙ্গন রোধ করতে না পারলে আগামীবছর হয়তো আর বাবার কবরটাও দেখতে পারবে না বলে তিনি মনে করছেন।

এমনসব খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশের পরে জেলা ও উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ডসহ এলাকাবাসী যৌথভাবে ভাঙ্গরোধে নিরলস কাজ করছে।

উল্লেখ্য, ব্রহ্মপুত্র নদের তীরবর্তী এলাকাবাসী নদী ভাঙ্গন থেকে বাঁচতে সাম্প্রতি মানববন্ধন করেছেন। তাদের বিশ্বাস সরকার খুব দ্রুত সময়ের মধ্যে ভাঙ্গন রোধে কাজ শুরু করবে।

এদিন বিকেলে জেলা প্রশাসক (ডিসি) সাহেলা আক্তার ব্রহ্মপুত্র নদের তীর ভাঙ্গন কবলিত নারায়নখোলা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আশপাশের এলাকাসহ নদী ভাঙন কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন ছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় দেওয়া প্রধান মন্ত্রীর উপহারের ঘর পরিদর্শন করেন তিনি। এসময় উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, সংশ্লিষ্ট ইউপির চেয়ারগনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102