রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

শেরপুরে দৈনিক আজকের পত্রিকা’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শেরপুর সংবাদদাতা:
  • প্রকাশের সময় | সোমবার, ২৭ জুন, ২০২২
  • ২৯১ বার পঠিত

শেরপুরে দৈনিক আজকের পত্রিকা’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুন) সারাদেশের স্থানীয় দৈনিক হিসেবে পরিচিতি পাওয়া এ পত্রিকাটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

শেরপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি এসএম শহিদুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আজকের পত্রিকার শেরপুর জেলা প্রতিনিধি ও শেরপুর প্রেস ক্লাবের প্রচার সম্পাদক জুবাইদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, শেরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, সিনিয়র সাংবাদিক তালাত মাহমুদ, সিনিয়র সাংবাদিক জিএম আজফার বাবুল ও হাকিম বাবুল প্রমুখ।
প্রেস ক্লাবের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইমরান হাসান রাব্বীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাংবাদিক হাফিজুর রহমান লাভলু, মারুফুর রহমান, এসএম জুবায়ের দীপ প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমানে প্রিন্ট মিডিয়ার চলমান কঠিন সময়েও দৈনিক আজকের পত্রিকা স্বল্প সময়ের মধ্যে সারাদেশের স্থানীয় দৈনিক হিসেবে পাঠকের মনে জায়গা করে নিয়েছে। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা করেন তারা। বক্তারা পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

এ সময় সাংবাদিক বাবু চক্রবর্তী, বুলবুল আহম্মেদ, শাহরিয়ার শাকির, জয়ন্ত কুমার দে, রাজাদুল ইসলাম বাবু, সাঈদ আহমেদ সাবাব, মো. সাদ্দাম হোসেনসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102