শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় স্বামীর অভিমান ভাঙ্গাতে জীবন দিয়ে দিলো স্ত্রী!

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ২৪০ বার পঠিত

শেরপুরের নকলায় স্বমীর অভিমান ভাঙ্গাতে ইদুর মারা বিষপান করে রাশিদা বেগম (৩৮) নামে এক গৃহবধু আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৩ জুন) উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের বানেশ্বরদী কান্দাপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত রাশিদা বেগম বানেশ্বরদী কান্দাপাড়া এলাকার নাজমুল ইসলাম নাজু-এর স্ত্রী এবং একই এলাকার মৃত আব্দুল্লাহর মেয়ে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নাজমুল ইসলাম নাজু দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকায় পরিচিত এক জনের বাসায় কাজের সুবাধে থাকেন। গত ৪/৫ দিন আগে নাজু ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসে। ২৩ জুন বৃহস্পতিবার সকালে স্বামীর-স্ত্রীর মধ্যে সামান্য কথা কাটাকাটি হয়। এতে নাজমুল ইসলাম নাজু তার স্ত্রীর সাথে অভিমান করে সকালের খাবার না খেয়ে ঢাকায় রওনা দেয়। পরে বাড়ির সবাই নিজ নিজ কাজে ব্যস্ত থাকার সুযোগে ঘরে রাখা ইদুর মারা বিষ পান করে ঘরে ভিতর দিয়ে দরজা লাগিয়ে দেয়। কিছুক্ষণ পরে বাড়ির অন্যরা তাকে নাদেখে এবং ভিতর থেকে ঘরের দরজা বন্ধ পেয়ে ডাকাডাকি শুরু করে। পরে ঘরের দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে নকলা হাসপাতালে নিয়ে গেলে প্রথমে পাকস্থলি ওয়াশ করা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই বিষক্রিয়ায় সে মারা যায় বলে জানান নকলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক।

ছোট্ট বিষয় নিয়ে স্বামী অভিমান করে রান্না করা খাবার নাখেয়ে চলে যাওয়ায় আবেগের বশে এমনটা করে থাকতে পারে বলে স্থানীয় ইউপির সাবেক সদস্য এ.কে আজাদসহ এলাকার অনেকে জানান।

থানা সূত্রে জানা গেছে, পুলিশ খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরত হাল রেকর্ড করার পরে ময়না তদন্তের জন্য লাশ শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে আত্ম হত্যার প্রকৃত কারন এখনও জানা সম্ভব হয়নি বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান। এবষিয়ে নিহতের মা নকলা থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করেছেন। কোন প্রকার অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান ওসি মুশফিকুর রহমান।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102