মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

নকলায় ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম, সাধারণ সম্পাদক খলিল

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ২৭৭ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলায় নকলা বাজার ঔষধ ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। মো. মহিউদ্দিন সেলিম-কে সভাপতি ও মো. খলিলুর রহমান-কে সাধারণ সম্পাদক হিসেবে সর্বসম্মতিক্রমে মনোনিত করা হয়।

২১ সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদী এই কমিটির অন্যান্যরা হলেন- সহসভাপতি মো. মির্জা শাহজাহান, যুগ্ম সম্পাদক মো. রেজাউল হক হীরা, সাংগঠনিক সম্পাদক আদিল আহাম্মেদ সরকার পল্লব, দপ্তর সম্পাদক মো. সোহেল রানা, কোষাধ্যক্ষ মো. আতিকুর রহমান আতিক। সদস্য- শ্রী বাদল কর্মকার, শ্রী দেবজিৎ বনিক, শ্রী শ্যামল সাহা, মো. বাবুল মিয়া, মো. কাজল, আবু রায়হান, মো. বিপ্লব ফরাজি, মো. মিলন মিয়া, মো. আসাদুজ্জামান লিটন, খন্দকার আহাদুজ্জামান রাসেল, মো. শাহিন আলম, মো. কামরুল হাসান, মো. আবুল হোসেন, মো. হাবিবুর রহমান।

নবগঠিত এ কমিটির সভাপতি মহিউদ্দিন সেলিম ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান তাদের অনুভূতি ও ভবিষ্যৎ কর্মপরিধি সম্পর্কে মতামত প্রকাশ করতে গিয়ে বলেন, ঔষধ ব্যবসায়ীরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জনসেবায় নিয়োজিত। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সকলের পরামর্শ মোতাবেক আমরা সবাই দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করব। আমাদের সংগঠনের সুনাম রক্ষায় সদা তৎপর থাকবো। বিশেষ করে জনসেবার মনমানোসিকতা নিয়ে অসহায়, দরিদ্রদের পাশে থেকে বাংলাদেশের সুনাম রক্ষায় নিজেদেরকে সর্বদায় নিয়োজিত রাখবেন বলে তারা জানান।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102