বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্টে ২ গরুর মৃত্যু, কৃষকের মাথায় হাত

ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ৩০০ বার পঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জগদীশ চন্দ্র হাজং নামে কৃষকের দুইটি গরু মারা গেছে। বুধবার বিকেলে উপজেলার নলকুড়া ইউনিয়নের বারুয়ামারী গ্রামে এ ঘটনা ঘটে। দুটি ড়রুর মৃত্যুমে কৃষক জগদীশ চন্দ্রর মাথায় ভাজ পড়েছে।

জানা গেছে, উপজেলার নলকুড়া ইউনিয়নের বারুয়ারী এলাকার কৃষক জগদীশ চন্দ বাড়ির পাশের একটি মাঠে তার দুইটি গরু বাধা অবস্থায় ঘাস খাচ্ছিলো। এমন সময় উপর দিয়ে ঝুঁলানো কভার ছাড়া বিদ্যুতের তার গরু চড়ানোর মাঠের পানিতে পড়ে যায়। এতে গরু দুইটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

গরুর মালিক জগদীশ চন্দ্র হাজং জানান, বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া গরু দুইটির মূল্য দেড় লক্ষাধিক টাকা। তিনি বলেন, আমার গরু দুইটি মারা যাওয়াতে অনেক বড় ক্ষতি হয়ে গেলো, যা পুরণ করার মতো নয়।

স্থানীয় বাসিন্দা চিত্ত রঞ্জন বলেন, সিমেন্ট বা মজবুদ বিদ্যুতের খুঁটি ব্যবহার না করে সাধারণ খুঁটি দিয়ে কভার বিহীন তার দিয়ে বৈদ্যুতিক সংযোগ নেওয়ায় আজ গরু দুইটি মারা গেছে। গরু মারা গিয়ে এখানে মানুষের প্রানহানির ঘটনা ঘটতে পারতো বলে তিনি জানান।

এ বিষয়ে ঝিনাইগাতী বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী রুকনুজ্জামান বলেন, এভাবে ওই এলাকায় বিদ্যুতের সংযোগ টানা হয়েছে বিষয়টি আমার জানার বাহিরে ছিলো। এ বিষয়ে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি সাংবাদিকদের জানান।

এমন ঝুঁকিপূর্ণ কোন বৈদ্যুতিক লাইন থেকে থাকলে তা জরুরি ভিত্তিতে অপসারন করে কভারসহ বৈদ্যুতিক তারের সংযোগ ও মজবুদ খুটি দেওয়ার দাবী জানিয়েছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102