বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নালিতাবাড়ীতে ৪২ কেজিতে মণ! প্রতিবাদে কৃষকের মানববন্ধন

নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ৩৪৮ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ীতে প্রতি মণ হিসেবে করা হচ্ছে ৪২ কেজিতে। ৪০ কেজিতে মণের স্থলে ৪২ কেজি করে নেওয়ায় ধান ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে মানব বন্ধন করেছে ভুক্তভোগী কৃষক ও কৃষক উন্নয়ন ফোরাম। বুধবার দুপুরে কৃষক উন্নয়ন ফোরামের আয়োজনে উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী এ মানব বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কৃষক উন্নয়ন ফোরামের সভাপতি মাহমুদুল আহসান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাজেদুল ইসলাম মামুন, কোষাধ্যক্ষ আবুল হাসনাত সম্রাট, সংগঠনটির নেতা পিয়ার হোসেন পলাশ ও আব্দুল আজিজ প্রমুখ।

মানব বন্ধন শেষে বিক্ষুব্ধ কৃষকরা শহরে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করে নির্ধারিত ৪০ কেজিতে ধান কেনা-বেচা ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থার দাবী জানান। তাছাড়া কৃষকদের পক্ষে সংগঠনটি ধানের সঠিক পরিমাপে ক্রয় করার দাবীতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রেরণ করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102