বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

পরিবার হলো সন্তানের প্রথম শিক্ষালয়, মায়েরা এ শিক্ষালয়ের প্রধান : অধ্যাপক তাসলিমা বেগম

এম.এম হোসাইন:
  • প্রকাশের সময় | শনিবার, ৪ জুন, ২০২২
  • ৪৩১ বার পঠিত

পরিবার হলো সন্তানের প্রথম শিক্ষালয়, আর পারিবারিক এই শিক্ষালয়ের প্রধান হিসেবে গুরুদায়িত্ব পালন করেন মায়েরা। শেরপুরের নকলা উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের ঐতিহ্যবাহী বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় মা সমাবেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা’র সাবেক চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগম প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন গ্রামাঞ্চলে বাল্যবিবাহসহ বিভিন্ন কারনে উচ্চ শিক্ষায় মেয়ে শিক্ষার্থীর হার দিন দিন কমছে। বাল্যবিবাহ বন্ধ ও মেয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধসহ নারী শিক্ষার প্রসারে মায়েরা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারেন। মায়েরাই সন্তানের পড়ালেখাসহ আদর্শ মানুষ হওয়ার ক্ষেত্রে প্রকৃত অভিভাকের ভুমিকা পালন করেন। যদিও এক্ষেত্রে প্রতিটি বাবা বটের ছায়ার মত থাকেন।

৪ জুন (শনিবার) বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদরাসার মিলনায়তনে বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষার্থী ঝড়েপড়া রোধ ও মাদরাসায় নিয়মিত করন, মাদক বিরোধী ও শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশ, এক শিক্ষকের বিদায়ী সংবর্ধনা ও কৃতি শিক্ষার্থীদের মাঝে উদ্দীপনা পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাদ্রাসার সুপার মাওলানা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মাদারাসা পরিচালনা পরিষদের সভাপতি ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান-প্রযুক্তি বিষয়ক সম্পাক ও বানেশ্বরদী ইউনিয়ন পরিষদের তিন বারের নির্বাচিত চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত ও অভিভাবক প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার।

মাদ্রসার সহকারী শিক্ষক মাহবুব হোসাইন রূপমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- অবসর জনিত বিদায়ী ক্বারী শিক্ষক কাজীমদ্দিন, বিবিরচর রহমানিয়া ফাজিল মাদ্রাসার আরবী প্রবাষক মাওলানা রেজাউল করিম, বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদরাসার সহকারী মৌলভী ফজলুল করিম, শিক্ষার্থী নুসরাত জাহান, রুবি বেগম ও মৌসুমি খাতুন প্রমুখ।

মা সমাবেশের আলোচনা শেষে বিদায়ী ক্বারী শিক্ষক কাজীমদ্দিন-এর হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী এবং ‘ক’ গ্রুপে ক্বেরাত প্রতিযোগীতায় জেলার সেরা শিক্ষার্থী নুসরাত জাহান, ‘ক’ গ্রুপে হামদ/না’ত প্রতিযোগীতায় উপজেলার সেরা শিক্ষার্থী রুবি বেগম ও ‘খ’ গ্রুপে হামদ/না’ত প্রতিযোগীতায় উপজেলার সেরা শিক্ষার্থী মৌসুমি খাতুনের হাতে অতিথিবৃন্দ উদ্দীপনা পুরষ্কার তুলেদেন।

এসময় অধ্যাপক তাসলিমা বেগমের ছোট বোন তাছরিনা বেগম ও তাছরিনা বেগমের স্বামী এ.জেড আজাদ, বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, সহকারী শিক্ষক মোসাম্মৎ রোকেয়া আক্তার, শওকত আলী, নুসরাত জাহান নিপা, ফাহমিদা আহম্মেদ তনু, সহকারী মৌলভী ফুলেছা খাতুন, সহকারী শিক্ষক জামাল উদ্দিন, তাহেরা সুলতানা, কব্দুল হোসেন, ইয়াছিন আহাম্মেদ, আমিন মিয়া, আরিফ হোসেন, লাবনী বেগম ও উজ্জল মিয়াসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ, অভিভাবকগন, স্থানীয় শিক্ষানুরাগী, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102