শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় নতুন জেলা প্রশাসক সাহেলা আক্তারকে ফুলেল শুভেচ্ছা

এম.এম হোসাইন:
  • প্রকাশের সময় | সোমবার, ৩০ মে, ২০২২
  • ৪০৪ বার পঠিত

শেরপুরের নকলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) সাহেলা আক্তারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব সাহেলা আক্তারকে শেরপুরের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ-এঁর স্থাভিসিক্ত হলেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আলাদা দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. মোমিনুর রশীদকে শিল্প মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব সাহেলা আক্তারকে শেরপুরের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নবাগত জেলা প্রশাসক সাহেলা আক্তার যোগদানের পরে সোমবার (৩০ মে) প্রথম বারের মতো নকলা উপজেলায় হাজির হলে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পুলিশ বিভাগ ও অফিসার্স ক্লাবসহ বিভিন্ন দপ্তর ও সংগঠন তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।

 

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ফরিদা ইয়াসমিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান, জেলা পরিষদ সদস্য ছানোয়ার হোসেনসহ উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগন ও নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102