মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

শেরপুরে জেলা প্রশাসক মোমিনুর রশীদ’র বিদায় ও সাহেলা আক্তারকে বরণ

এম.এম হোসাইন, শেরপুর:
  • প্রকাশের সময় | সোমবার, ৩০ মে, ২০২২
  • ৬৭০ বার পঠিত

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আলাদা দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. মোমিনুর রশীদকে শিল্প মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব সাহেলা আক্তারকে শেরপুরের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (৩০ মে) জেলা প্রশাসক মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদকে বিদায় ও নতুন জেলা প্রশাসক সাহেলা আক্তারকে বরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বিদায়ী জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ নবাগত জেলা প্রশাসক সাহেলা আক্তারকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় বিদায়ী জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ, নবাগত জেলা প্রশাসক সাহেলা আক্তার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়্যেদ এ.জেট মোর্শেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোক্তাদিরুল আলমসহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।

মো. মোমিনুর রশীদ তৎকালীন জেলা প্রশাসক আনার কলি মাহবুবের স্থাভিসিক্ত হয়েছিলেন, আর সাহেলা আক্তার জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদের স্থাভিসিক্ত হলেন।

সাতক্ষীরার সন্তান ২৪তম বিসিএস-এ প্রশাসন ক্যাডারে যোগদান কার বিদায়ী জেলা প্রশাসক মো. মোমিনুর রশিদ শেরপুর জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ার আগে ঢাকার জোনাল সেটেলমেন্ট অফিসার (উপ-সচিব) হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখানে তিনি অনলাইন ভূমি জরিপ সফটওয়্যার-এর মাধ্যমে ভূমি জরিপ সম্পন্নকরণের জন্য ‘ই-গভর্নেন্স (নাগরিক সেবায় বিশেষ অবদান)’ ক্যাটাগরিতে ‘জাতীয় আইসিটি অ্যাওয়ার্ড-২০২০’ পুরস্কার লাভ করেন। এর আগেও তিনি ‘অনলাইন ভূমি জরিপ ব্যবস্থাপনা’-এর জন্য ভূমি মন্ত্রণালয়ের ‘উদ্ভাবনী পুরস্কার ২০১৯-২০’ লাভ করেন। জরীপ বিভাগকে অটোমেশন করে তিনি জরিপ কাজকে সহজ, নিরাপদ, স্বচ্ছ, তথ্যপ্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চত করেছে যার সুফল সারা দেশের ভূমি মালিকরা সামনের দিনগুলোতে ভোগ করবেন বলে অনেকে মনে করছেন।

এদিকে শেরপুরে নবনিযুক্ত জেলা প্রশাসক সাহেলা আক্তার-কে অভিনন্দনসহ স্বাগত জানানোর পাশাপাশি বিদায়ী মো. মোমিনুর রশীদ-এঁর জন্য শুভ কামনা জানিয়েছেন নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102