শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় ডিসি মোমিনুর রশীদ-কে বিদায় সংবর্ধনা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ২৯ মে, ২০২২
  • ৩৯৬ বার পঠিত

শেরপুরের নকলায় বিদায়ী জেলা প্রশাসক (ডিসি) মো. মোমিনুর রশীদ-কে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার (২৯ মে) দুপুরের দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ-কে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ, অফিসার্স ক্লাব, ইউনিয়ন পরিষদ ও নকলা প্রেস ক্লাবসহ বিভিন্ন দপ্তর ও সংগঠনের পক্ষ থেকে বিদায়ী ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিদায়ী ডিসি মোমিনুর রশীদ-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ফরিদা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল খালেক, যুগ্ম-সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, প্রচার-প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ সরকারসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ, সরকারি হাজী জাল মামুদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাব আলী, চরঅষ্টধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী, চন্দ্রকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান গেন্দু, উরফা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভূট্টো, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক এফ.এম কামরুল আলম রঞ্জু, উপজেলার একমাত্র ইংরেজী মাধ্যমে পরিচালিত বিদ্যাপীঠ ‘পাঠশালা’ এর পরিচালক তৌহিদুল আলম রাসেল, নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, যুগ্ম-সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন ও নূর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশাররফ হোসেন সরকার বাবু ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, প্রেস ক্লাবের অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন, প্রচার সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, সদস্য সিমানুর রহমান সুখন ও রাইসুল ইসলাম রিফাত, ছাত্রলীগ নেতা বাব্বীনুর রহমান জুয়েল, কামরান হাসান রাব্বি, অনিক কুমার রায় জয়সহ উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীগন, স্থনীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102