বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ২৮ মে, ২০২২
  • ৩৭০ বার পঠিত

শেরপুরের নকলায় কন্দাল ফসল চাষাবাদ কৌশল, রোগ ও বালাই ব্যবস্থাপনা এবং সংরক্ষণ পদ্ধতির ওপর দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার পর্যন্ত ৩টি আলাদা আলাদা ব্যাচে ৩০ জন করে মোট ৯০ জন কৃষক-কৃষাণীকে প্রশিক্ষণ প্রদান করা সম্পন্ন হয়েছে।

২০২১-২০২২ অর্থ বছরের কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ও নকলা উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. মাহামুদুল হাসান মুসা এ প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ জানান, এ প্রকল্পের আওতায় নকলা উপজেলায় পাঁচটি ব্যাচে ৩০ করে ১৫০ কৃষক-কৃষাণীকে প্রশিক্ষণ দেওয়া হবে। এরই মধ্যে ৩টি ব্যাচে ৩০ জন করে মোট ৯০ জন কৃষক-কৃষাণীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বাকী ৬০ জনের প্রশিক্ষণ আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102