বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় ২৮ হাজার শিশু খাবে ‘এ’ প্লাস ক্যাপসূল

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ২৮ মে, ২০২২
  • ৩১৪ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স এর ব্যবস্থাপনায় ৫ জুন রবিবার থেকে ৮ জুন বুধবার পর্যন্ত সময়কালে প্রায় ২৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসূল খাওয়ানো হবে।

এ উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন।

আবাসিক মেডিকেল অফিসর ডা. নাজমুস সাকিবের সঞ্চালনায় এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজিলাতুননেছাসহ অনেকে বক্তব্য রাখেন।

এসময় নকলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, যুগ্ম-সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক নূর হোসেনসহ বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকগন, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

মেডিকেল টেকনোলজি-ইপিআই (এমটিইপিআই) মো. আব্দুর রহিমের দেয়া তথ্য মতে, উপজেলায় ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুর লক্ষ্য মাত্র নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ১২২ জন শিশু এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২৫ হাজার ২৩০ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসূল খাওয়ানোর লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তাফা জানান, ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ‘এ’ প্লাস ক্যাপসূল (ভিটামিন-এ) খাওয়ানো হবে। উপজেলার প্রাপ্য সব শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসূল খাওয়ানোর লক্ষ্যে তদারককারী, মাঠ কর্মী এবং সেচ্ছাসেবক কর্মী দায়িত্ব পালন করবেন। এর জন্য ভ্যানু নির্ধারণ করাসহ সকল প্রকার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে তিনি জানান। তিনি আরও জানান, উপজেলায় মোট ২১৭ টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে, এরমধ্যে ২১৬ টি স্থায়ী ও ১টি অতিরিক্ত। এই কার্যক্রমকে সফলতার সহিত সম্পন্ন করতে ৪৩৪ জন স্বেচ্ছাসেবক, ৮১ জন প্রথম সারির ও ১০ জন দ্বিতীয় সারির তদারককারী নিয়োগ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102