শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় ড. এম এ ওয়াজেদ মিয়া’র মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ৪৬৯ বার পঠিত

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ’র প্রতিষ্ঠাতা, আন্তর্জাতিক খ্যাতিমান সম্পন্ন পরমাণু বিজ্ঞানী, বাাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জেষ্ঠ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র স্বামী ড. এম.এ ওয়াজেদ মিয়া (সুধা মিয়া)’র মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষ্যে শেরপুরের নকলায় স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মে) রাতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় নকলা প্রেস ক্লাব মিলনায়তনে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সহ-সভাপতি মো. মনসুর আলী’র সভাপতিত্বে এই সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. মাহবুবুর রহমান বিদ্যুৎ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা ইউনিটের সভাপতি সুলতানা হোসনে জাহান রত্না, উপজেলা শাখার অন্যতম সদস্য অধ্যক্ষ মো. লুৎফর রহমান, যুগ্ম সম্পাদক মো. নূরে আলম সিদ্দিকী উৎপল, দপ্তর সম্পাদক মো. খোরশেদ আলম শ্যামল, সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসাইন প্রমুখ।

সভা শেষে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ’র প্রতিষ্ঠাতা ড. এম.এ ওয়াজেদ মিয়া-এঁর রুহের মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।

এসময় এস.কে নেটওয়ার্ক এন্ড কমিউনিকেশনসের সত্ত্বাধিকারী মো. খায়রুল ইসলামসহ বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার নেতৃবৃন্দ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102