শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নালিতাবাড়ীতে সবুজ আন্দোলন’র কমিটি গঠন : সভাপতি সুরুজ্জামান, সা.সম্পাদক মিজান

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ২৭৩ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন-এর পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শিক্ষক সাংবাদিক এম. সুরুজ্জামানকে সভাপতি ও মিজানুর রহমান (মিজান)-কে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি সামিউল হক ও জাফর আহম্মেদ, যুগ্ম সাধারন সম্পাদক অভিজিৎ সাহা ও নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক জয় সাহা, অর্থ সম্পাদক এম.এইচ মিলন, সহ-অর্থ সম্পাদক কৌশিক ইকবাল আকাশ, দপ্তর সম্পাদক মেহেদী হাসান তুহিন, সহ-দপ্তর সম্পাদক জুলকার নাইন, প্রচার সম্পাদক আল আমিন, সহ-প্রচার সম্পাদক মনোয়ার হোসেন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক নিশাত তাসনিম প্রভা, সহ-নারী ও শিশু বিষয়ক সম্পাদক মাকসুদা রিনা, আইন বিষয়ক সম্পাদক আশরাফুল আলম, সহ-আইন বিষয়ক সম্পাদক রাসেল আহম্মেদ, সাংস্কৃতিক সম্পাদক আনিসুজ্জামান বাপ্পি, সহ-সাংস্কৃতিক সম্পাদক মোফাচ্ছেল হক, ধর্ম বিষয়ক সম্পাদক সোহানুর রহমান সোহান, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মজিবুর রহমান, সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শ্রাবনী ইসলাম মীম, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক, সাদিয়া জাহান ছোঁয়া, নির্বাহী সদস্য হারুন অর রশীদ, রাজীব সরকার পাবেল, রাসেল আহম্মেদ ও সারোয়ার হোসাইন।

মঙ্গলবার (৫ এপ্রিল) বিকেলে সবুজ আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও শেরপুর জেলা শাখার আহ্বায়ক শিক্ষক সাংবাদিক মো: মেরাজ উদ্দিন এবং সদস্য সচিব ও শেরপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা এ কমিটির অনুমোদন প্রদান করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102