মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

শ্রীবরদীতে গাঙচিল’র নয়া কমিটি গঠন : সভাপতি আজাদ, সা. সম্পাদক নাযীফ

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ২৯৩ বার পঠিত

গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের শ্রীবরদী উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে আজাদ সরকারকে সভাপতি ও নূরুল ইসলাম নাযীফকে সাধারণ সম্পাদক করে এ কমিটি করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি খালিদুর রহমান মুক্তা, সহ-সাধারণ সম্পাদক শফিউল আলম শফিক, সাংগঠনিক সম্পাদক মাহমুদ আরিফ, অর্থ সম্পাদক আকতারুজ্জামান তালুকদার, দপ্তর সম্পাদক মো. ইমরান হোসেন, সাহিত্য সম্পাদক জিশান মাহমুদ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক এ.জেড রোমান, গবেষনা বিষয়ক সম্পাদক ফরিদ আহমেদ রুবেল, প্রচার সম্পাদক এম.এ বাসার এবং নির্বাহী সদস্য মজিবর রহমান ও সাদ্দাম হোসেন সাঈদী।

রবিবার (৩ এপ্রিল) গাঙচিল জেলা শাখার সভাপতি রফিক মজিদ ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, নবগঠিত এই কমিটির অনুমোদন দিয়েছে শেরপুর জেলা শাখা।

এছাড়া উপজেলার ৪ জন সিনিয়র কবিকে উপদেষ্টা মনোনিত করে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্টামন্ডলীরা হলেন বীর মুক্তিযোদ্ধা ও লেখক আজিজুর রহমান মন্ডল, আবু মোতালেব, হাদিউল ইসলাম ও আব্দুল্লাহেল আল আমিন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102