বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শ্রীবরদীতে ইটভাটা বন্ধের দাবীতে মানববন্ধন

শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা:
  • প্রকাশের সময় | শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১
  • ২৭৭ বার পঠিত

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় অবৈধ ভাবে গড়ে ওঠা ইটভাটা বন্ধের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ৭ জানুয়ারি বৃহস্পতিবার উপজেলার সদর ইউনিয়নের কিয়ামতলী বাজারে এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে জালাল উদ্দিন ব্রিকসসহ উপজেলায় গড়ে ওঠা অবৈধ ইটভাটা বন্ধের দাবীতে মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও প্রশাসনের অনুমতি ছাড়াই কৃষি ফসলি জমি, আবাসিক এলাকা, বাজার ও শিক্ষা প্রতিষ্ঠানের কাছে জালাল উদ্দিন ব্রিকস স্থাপন করা হয়। ভাটাটি স্থাপনের সময় অভিযোগ করা হলেও বন্ধ হয়নি ভাটার কার্যক্রম। সম্প্রতি অবৈধ ইটভাটাটি বন্ধের জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দেয়া হয়েছে। কিন্তু তাতেও দৃশ্যমান কোন প্রতিক্রিয়া লক্ষ করা যাচ্ছেনা।

মানববন্ধনে মতিউর রহমান ও আইয়ুব আলী মেম্বার বলেন, জালাল উদ্দিন ব্রিকস নামে ইটভাটাটির কারণে আমাদের এলাকার ফসল, রাস্তা-ঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতি হচ্ছে। আমরা দ্রুত এ অবৈধ ইটভাটাটি বন্ধের দাবী জানাই।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102