বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা আ’লীগের আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ২৭৬ বার পঠিত

শেরপুরের নকলায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ও আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ ডিসেম্বর) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্তরে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুনের সভাপতিত্বে ও প্রচার প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ সরকারের সঞ্চালনায় এ আলোচনা সভা অনুষ্ঠত হয়।

এতে প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।

সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল খালেক, যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, যুগ্ম সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, সদস্য ইন্দ্রজিত ধর সুভাষ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুবুর রহমান বিদ্যুৎ, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেল, যুগ্ম আহ্বায়ক এফ.এম কামরুল আলম রঞ্জুু ও রেজাউল করিম রিপন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শ্যামল সূত্রধর, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি মোশাররফ হোসেন সরকার ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুজিবুল আজাদ ডেভিড প্রমুখ।

এসময় উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খলিলুর রহমান, পাঠাকাটা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালামসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102