বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নকলা প্রেসক্লাবের উদ্যোগে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ৩৪৭ বার পঠিত

শেরপুরের নকলা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ উপলক্ষে নকলা প্রেস ক্লাবের উদ্যোগে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

শনিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে প্রেস ক্লাবের সভাপতি মোশারফ হোসাইন-এর নেতৃত্বে ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সরকার বাবুর দিক নির্দেশনায় সরকারি হাজী জালমামুদ কলেজ মাঠের শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ এবং উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ কর্তৃক ঘোষিত ও আয়োজিত প্রতিটি কর্মসূচিতে তারা অংশ গ্রহন করেন।

এসময় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন ও দেলোয়ার হোসেন দেলু, সাংগঠনিক সম্পাদক মো. ফজলে রাব্বী রাজন ও মো. নূর হোসেন, দপ্তর সম্পাদক সেলিম রেজাসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অন্যান্য অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন গনমাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102