বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ২২৭ বার পঠিত

সারা দেশের ন্যায় শেরপুরের নকলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী রাজনৈতিক সংগঠন, বিভিন্ন দপ্তর, সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

এর অংশ হিসেবে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে ও শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা ছিলো উল্লেযোগ্য।

এ উপলক্ষে শনিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে সকল শহীদদের স্মরণে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশাররফ হোসেন সরকার বাবুর নেতৃত্বে সরকারি হাজী জালমামুদ কলেজ মাঠের শহীদ মিনারে ও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে স্থাপিত বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ কর্তৃক ঘোষিত ও আয়োজিত প্রতিটি কর্মসূচিতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সকল নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ অংশ গ্রহন সবার নজর কেড়েছে।

এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল খালেক, উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেল, যুগ্ম আহ্বায়ক এফ.এম কামরুল আলম রঞ্জু ও রেজাউল করিম রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সহ-সভাপতি আমিনুল ইসলাম, সাইফুল ইসলাম ঠান্ডু, মোরশেদুল হাসান রবিন, মঞ্জুরুল হক মঞ্জু, ফিরোজ আহম্মেদ, ফরহাদ আলী ও খোরশেদ আলম; যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুল আলম রাজিব ও মেহেদী হাসান শান্ত; সাংগঠনিক সম্পাদক জুলহাস উদ্দিন, তরিকুল ইসলাম ও রাফিকুল ইসলাম; প্রচার সম্পাদক সোহেল রানা, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ফরিদুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক শ্রী প্রার্থ রায়, আইন বিষয়ক সম্পাদক নোমান উল হক, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক রাজিব হাসান, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক রফিজ উদ্দিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আল-আমিন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক টুটুল আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগন, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন পেশা-শ্রেণীর জনগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102