শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় ২৫ মার্চের ৫১ বছর পূর্তিতে ২৫’র আদলে ও ৫১ ফুট লম্বা লাইনে মোমবাতি প্রজ্জলন

এম.এম হোসাইন:
  • প্রকাশের সময় | রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ৫০৪ বার পঠিত

শেরপুরের নকলায় ভয়াল ২৫ মার্চ (গণহত্যা দিবস)-এর ৫১ বছর পূর্তি উপলক্ষে ২৫’র আদলে ও ৫১ ফুট লম্বা ২টি লাইনের ওপর মোমবাতি প্রজ্জলন করে শহীদদের স্মরণ করা হয়েছে।

শুক্রবার (২৫ মার্চ, গণহত্যা দিবস) যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে ছাত্রলীগের উদ্যোগে ছাত্রলীগ কর্মী কামরান হাসান রাব্বীর নেতৃত্বে নকলা থানার সামনে ঢাকা-শেরপুর মহাসড়কে ব্যতিক্রমী এ কর্মসূচি পালন করা হয়।

এসময় কামরান হাসান রাব্বীর অনুসারী শতাধিক ছাত্রলীগ কর্মীসহ নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশফিকুর রহমানসহ পুলিশ বিভাগের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশাররফ হোসেন সরকার বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় সুশীলজন, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পেশাশ্রেণীর জনগন উপস্থিত ছিলেন।

পরে সকল শহীদদের স্মরণে এবং দেশ ও জাতির কল্যাণে বিশেস দোয়া করা হয়।

বিভিন্ন তথ্য মতে, এই দিন রাতে পাকিস্তানের বর্বর হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর হিংস্র দানবের মতো ঝাঁপিয়ে পড়ে গণহত্যাযজ্ঞ শুরু করে। ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত ও নৃশংস গণহত্যার ঘটনার স্মরণে ২০১৭ সালের ১১ মার্চ মহান জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে ২৫ মার্চকে ‘গণহত্যা দিবস’ ঘোষণা করা হয়।

পাকিস্তানি হানাদার বাহিনী স্বাধীনতাকামী বাঙালির ওপর হিংস্র দানবের মতো ঝাঁপিয়ে পড়লে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৬ মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। প্রায় ৩০ লাখ শহীদের আত্মত্যাগ ও প্রায় ২ লাখ মা-বোনের সম্ভ্রমহানির বিনিময়ে অর্জিত হয় প্রতীক্ষিত মহান স্বাধীনতা। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে প্রতিষ্ঠা লাভ করে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। এর পর থেকে দিবসটি জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102