শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে সরকারি কর্মচারী কল্যাণ সমিতির পুষ্পার্ঘ্য অর্পণ

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ২৭৮ বার পঠিত

সারা দেশের ন্যায় শেরপুরের নকলায় বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে নকলা উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ৯টায় উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি উপজেলা পরিষদের সিএ আইনুন নাঈম পানেল ও সাধারণ সম্পাদক উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী (ইউএফপিএ) দিদারুল আল আমিন দিদারের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি সেলিম মিয়া, সহ-সভাপতি সরকার আবু রায়হান, রাজিব মিয়া ও মজিবর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজুল আহসান, দপ্তর সম্পাদক ফারুক হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আলমগীর, অর্থ বিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান, সাহিত্য ও সমাজ কল্যাণ সম্পাদক আনিছুর রহমান, সহ-সাহিত্য ও সমাজ কল্যাণ সম্পাদক নজরুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক আশরাফুল আলম, কার্যকরী সদস্য জহিরুল ইসলাম, এস.এম মোফাখখারুল ইসলাম, আব্দুল জব্বার খান ও আসাদুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ সমিতির পক্ষে পুষ্পার্ঘ্য অর্পনের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের নেতৃবৃন্দ, পুলিশ বিভাগের এসআই, এএসআই ও সদস্যবৃন্দ, উপজেলা ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধানগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, বীর মুক্তিযোদ্ধাগন, ট্রাফিক পুলিশের কর্মকর্তা ও সদস্যগন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকসহ বিভিন্ন পেশাশ্রেনীর জনগন ।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102