শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ’র উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৩৬৬ বার পঠিত

সারা দেশের ন্যায় শেরপুরের নকলায় বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে ‘বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ’ নকলা উপজেলা শাখার উদ্যোগে বঙ্গবন্ধু-এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল পৌণে ৯টায় (৮ঃ৪৫মিনিট) ‘বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ’ নকলা উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব অধ্যাপক শফিকুল ইসলাম দুলাল-এর নেতৃত্বে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুবুর রহমান বিদ্যুৎ, সহ-সভাপতি মনসুর আলী ও এফ.এম রেজাউল করিম, যুগ্ম সম্পাদক নূরে আলম সিদ্দিকী উৎপল ও সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এফ.এম ওবায়দুল হক ও মোশারফ হোসাইন; অর্থ সম্পাদক নাজমুল ইসলাম, দপ্তর সম্পাদক খোরশেদ আলম শ্যামল, প্রচার সম্পাদক আইয়্যুব খাঁন, মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা হোছনে জাহান রত্মা, কার্যনির্বাহী সদস্য খন্দকার জসিম উদ্দিন মিন্টু ও সানজিদা খানম পলিনসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পনের সময় এছাড়া অন্যান্যদের মধ্যে ঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ’ জেলা নারী ইউটিনের সভাপতি সুলতানা হোছনে জাহান রত্মা, সদস্য সচিব সানজিদা আক্তার খানম পলিন শারমিন ফেরদৌস, আজিজুন নাহার, মোছা. নাজনীন আক্তার লতা, শরিফুন নাহার, কনিকা আঞ্জুম, রাবেয়া বেগম সূচি, নাজমা আক্তার, সানজিদা আক্তার সুইটি, সাবিনা ইয়াসমিনসহ নারী ইউনিটের নেতৃবৃন্দসহ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের নেতৃবৃন্দ, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন, উপজেলা ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধাগন, ট্রাফিক পুলিশের কর্মকর্তা ও সদস্যগন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকসহ বিভিন্ন পেশাশ্রেনীর জনগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জেলায় ‘বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ পুরুষ ও নারী ইউনিট’র সবকয়টি ইউটিরে উদ্যোগে এদিবসটি পালন উপলক্ষে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে বলে বিভিন্ন তথ্যমতে জানা গেছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102