বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় কৃষক গ্রুপের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৪২৪ বার পঠিত

শেরপুরের নকলায় অনাবাদি পতিত জমি ও পারিবারিক সবজি পুষ্টিবাগান প্রকল্পের আওতায় কৃষক গ্রুপে মাঝে কৃষিযন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (১৫ মার্চ) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরাধীন নকলা উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজু রহমান-এঁর সভাপতিত্বে কৃষিযন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (সদ্য পদোন্নতিপ্রাপ্ত সিনিয়র সহকারী সচিব) কাউছার আহাম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শেখ ফজলুল হক মনি ও কৃষিবিদ মো. মাহামুদুল হক মুসা, চন্দ্রকোনা ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান গেন্দুসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ, কৃষকলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ, উপজেলার বিভিন্ন ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সুবিধাভোগী কৃষক গ্রুপের কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ জানান, অনাবাদি পতিত জমি ও পারিবারিক সবজি পুষ্টিবাগান প্রকল্পের আওতায় উপজেলার ৯টি ইউনিয়নের ৯টি কৃষক গ্রুপের মাঝে প্রতিটিতে একটি করে ফুট পাম্প, ২টি করে হ্যান্ড স্প্রেয়ার, ২টি করে বাডিং নাইফ ও ২টি করে প্রুনিং শেয়ার বিতরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102