বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরে রাজনীতিতে নারীর অগ্রগতি বিষয়ক আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ১৯১ বার পঠিত

শেরপুরে রাজনীতিতে নারীর অগ্রগতি ‘টেকশই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সোমবার (১৪ মার্চ) দুপুরে জেলা শহরের স্বপ্নীল কমিউনিটি সেন্টারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় মহিলা সংস্থা শেরপুর জেলার চেয়ারম্যান নাসরিন রহমান ফাতেমার সভাপতিত্বে ও শেরপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলার সঞ্চালনায় বক্তব্য রাখেন- শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শেরপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. রফিকুল ইসলাম, বীর মুক্তিযুদ্ধা এএসএম নূরুল ইসলাম হিরো, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি শরিফুর রহমান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবিএম মামুনুর রশিদ পলাশ ও আবু রায়হান রুপন, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম, ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল ময়মনসিংহ অঞ্চলের রিজিওনাল ম্যানেজার নার্গিস আক্তার ও সিনিয়র কো-অর্ডিনেটর নিরুপাম ভৌমিক প্রমুখ।

এসময় জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের আঞ্চলিক ও জেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102