শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

ক্লিন আপ নকলা টিম’র উদ্যোগে বঙ্গবন্ধু চত্বর পরিষ্কার

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৩০২ বার পঠিত

বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জন্ম দিবসকে সামনে রেখে শেরপুরের নকলা উপজেলায় ক্লিন আপ টিমের উদ্যোগে নকলা পৌরসভার গড়েরগাঁও মোড়ের বঙ্গবন্ধু চত্বর ও আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। শুক্র ও শনিবার অর্ধদিন করে এ কার্যক্রম চলে।

শুক্রবার সকালে এ পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচির অনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (সদ্য পদোন্নতি প্রাপ্ত সিনিয়র সহকারী সচিব) কাউছার আহাম্মেদ।

ক্লিন আপ নকলা টিমের ম্যানেজমেন্ট সমন্বয়ক আব্দুল্লাহ আল-আমিনের সভাপতিত্বে পরিচালিত এ কর্মসূচিতে ক্লিন আপ বাংলাদেশ’র ভাইস চেয়ারম্যান ও শেরপুর জেলা সমন্বয়ক আল আমিন রাজু, জেলার ভারপ্রাপ্ত লজিষ্টিক সমন্বয়ক আল-আমিন, মানবাধিকার সংস্থা আমাদের আইনের নকলা উপজেলার সভাপতি রাশেদুল কিবরিয়া, নকলা প্রবীণ ও প্রতিবন্ধী হিতৈষী সংস্থার সভাপতি আসাদুজ্জামান, রক্তসৈনিক নকলার সাধারণ সম্পাদক মকিব হোসেন মামুন, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক হাসান মিয়াসহ ক্লিন আপ নকলার স্বেচ্ছাসেবক রাইসুল কিবরিয়া রাজিব, মোকছেদুল মমিন, ইমাম হাসান সাব্বির, আরিফ রব্বানী, পরোয়ার জান্নাত পরম, ইমতিয়াজ আহমেদ, তরিকুল ইসলাম পুষ্প, সৌরভ আহমেদ সজিব, রমজান আলী, গোলাম আহমেদ লিমন, রাকিব হাসান, মাহমুদুল খলিল, রনি মাহমুদ, নাসির উদ্দিনসহ ক্লিন আপ নকলা টিমের অন্যান্য সদস্য ও স্থানীয় স্বেচ্ছাসেবকগন অংশগ্রহণ করেন।

মহান স্বাধীনতার মাস উপলক্ষে ক্লিন আপ টিমের উদ্যোগে জেলার বিভিন্ন উপজেলায় মাসব্যাপি এ পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন ক্লিন আপ শেরপুর জেলা টিমের সমন্বয়ক আল আমিন রাজু ও ক্লিন আপ নকলা টিমের ম্যানেজমেন্ট সমন্বয়ক আব্দুল্লাহ আল-আমিনসহ অনেকে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102