শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

ঝিনাইগাতীতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ২৯১ বার পঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে গলায় ফাঁস দিয়ে রূপা আক্তার (২২) নামে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ মার্চ) উপজেলার কাংশা ইউনিয়নের পশ্চিম বাকাকুড়া গ্রামের ঢাকাইয়া মোড় এলাকায় গৃহবধূর শ্বশুর বাড়িতে এ ঘটনা ঘটে।

রোপা আক্তার বাকাকুড়া গ্রামের জৈমত আলীর ছেলে নূর শাহিনের স্ত্রী ও একই গ্রামের আব্দুল ওয়াহাবের মেয়ে। রূপা আক্তার দেড় বছর বয়সী এক কন্যা সন্তানের জননী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে রুপা আক্তারের পালিত একটি ছাগল তার শাশুড়ীর রোপন করা লাউ গাছ খাওয়াকে কেন্দ্র করে শ্বশুর বাড়ীর লোকজনের সাথে রুপার ঝগড়া হয়। এর কিছুক্ষণ পরে রূপা আক্তার তার স্বামীর বাড়ির সবার অজান্তে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।

খবর পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় রুপার শ্বশুর বাড়ীর লোকজন পুলিশি ভয়ে পলাতক আছে। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102