সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

নালিতাবাড়ীতে নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ৩০২ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ীতে বন্ধুর বাড়িতে দাওয়াত খেতে এসে চেল্লাখালী নদীতে ডুবে তোফাজ্জল হোসেন নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (৯ মার্চ) দুপুরের দিকে এই ঘটনাটি ঘটে।

তোফাজ্জল পার্শবর্তী ঝিনাইগাতী উপজেলার আব্দুস সাত্তারের ছেলে ও রাজধানী ঢাকার কড়াইল এলাকার স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলো।

পরিবার সূত্রে জানা গেছে, তোফাজ্জল দীর্ঘ্যদিন ধরে রাজধানী ঢাকার কড়াইল এলাকায় তার বাবা-মায়ের সাথে বসবাস করত। তার সহপাঠী নালিতাবাড়ীর সন্নাসীভিটা গ্রামের বন্ধু সাজেদুল ইসলামের বড় ভাই আব্দুল মান্নানের ছেলের সুন্নতে খৎনার দাওয়াতে মঙ্গলবার রাতে ঢাকা থেকে নালিতাবাড়ীতে আসে।

বুধবার (৯ মার্চ) দুপুরেরদিকে দুই বন্ধু মিলে চেল্লাখালী নদীতে গোসল করতে নামে। এ সময় তারা সাঁতার কেটে নদীর এপাড় থেকে অপর প্রান্তে যাওয়ার সময় তোফাজ্জল নদীর মাঝপথে ডুবে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে নালিতাবাড়ী ও পাশের জেলা জামালপুর থেকে ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি ইউনিট নিখোঁজের দুই ঘণ্টা পর তোফাজ্জলের মৃতদেহ উদ্ধার করে। ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102