বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শ্রীবরদীতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন, আটক ২

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ৪৯১ বার পঠিত

শেরপুরের শ্রীবরদীতে বড় ভাই আমিনুল ইসলাম বেলালের হাতে ছোট ভাই আশরাফুল ইসলাম খুন হওয়ার ঘটনা ঘটেছে। আশরাফুল ইসলাম উপজেলার রাণীশিমুল ইউনিয়নের হিন্দুপাড়া এলাকার আব্দুস ছালামের ছেলে।

এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই আমিনুল ইসলাম বেলাল ও আরেক ছোট ভাই লিটন মিয়াকে আটক করেছে থানা পুলিশ।

বুধবার (৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাণীশিমুল ইউনিয়নের হিন্দুপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। খবর পেয়ে বুধবার দুপুরের দিকে হিন্দুপাড়া এলাকায় ওই দুই ভাইকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুস ছালামের চার ছেলের মধ্যে দীর্ঘদিন যাবত বড় ছেলে বেলাল হোসেন ও ছোট ছেলে আশরাফুল ইসলামের মধ্যে বিভিন্ন বিষয়ে দ্বন্দ্ব চলছিল। তাদের দ্বন্ধ্য নিরসনে একাধিকবার গ্রাম্য শালিসও হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে আশরাফুল তার বসত ঘর নির্মাণ উপলক্ষে বাড়ির সবাইকে বিস্কুট বিতরণ করছিলেন। এ সময় বড় ভাই বেলাল দা দিয়ে ছোট ভাই আশরাফুলকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা আহত আশরাফুলকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর খবর শুনে বাড়ির লোকজন বেলালকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। অন্যদিকে নিহত আশরাফুলের ছোট ভাই লিটন মিয়া বড় ভাইকে দেখেতে শেরপুর হাসপাতালে গেলে তাকেও পুলিশ আটক করে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে বরে তিনি জানান।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102