শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নালিতাবাড়ীতে অফিস সহায়কের বিদায়কালে ইউএনও এসিল্যান্ড’র শ্রদ্ধা

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৩৬০ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় উপজেলা ভূমি অফিসের অফিস সহায়ক মো. মফিজ উদ্দিনের অবসর জনিত বিদায়কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর শ্রদ্ধা নিবেদন সকলকে তাক লাগিয়ে দিয়েছে।

উপজেলা ভূমি অফিসের অফিস সহায়ক মো. মফিজ উদ্দিনের অবসর জনিত বিদায় উপলক্ষে তাকে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বিদায় সংবর্ধনা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলেনা পারভীন ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (সদ্য পদায়ন প্রাপ্ত সিনিয়র সহকারী সচিব) সঞ্চিতা বিশ্বাস।

ভূমি অফিসের অফিস সহায়ক মো. মফিজ উদ্দিনের কর্মদক্ষতা, তাঁর কাজের প্রতি শ্রদ্ধা ও একাগ্রতা, নিয়মানুবর্তিতাসহ বিভিন্ন শিক্ষনীয় ও অনুকরনীয় বিষয় গুলো অন্যান্য সকল কর্মকর্থা-কর্মচারীদের কৌশলে জানান দিতে এবং তাকে বিশেষ সম্মাননা প্রদানসহ সংবর্ধনা প্রদান করতে উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদায়ী মো. মফিজ উদ্দিন বিদায়ী সংক্ষিপ্ত বক্তব্য দানকালে আবেগ প্রবণ কন্ঠে সবার কাছে দোয়া কামনা করেন। এসময় উপজেলা প্রশাসন ও ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন। তাঁরা সবাই আবেগাপ্লুত হয়ে উঠেন। সবশেষে অবসর জনিত বিদায়ী মো. মফিজ উদ্দিনের হাতে বিশেষ সম্মাননা স্মারক ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102