বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শ্রীবরদীতে শীতবস্ত্র আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় হতাহত ২

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | সোমবার, ৪ জানুয়ারী, ২০২১
  • ৪১৫ বার পঠিত

শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা:

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার খারামোরা গ্রামের হিরামন চিরান (৫) নামে এক শিশু ইজিবাইক থেকে ছিটকে পড়ে গিয়ে নিহত হয়েছে। ৪ জানুয়ারি সোমবার দুপুরের দিকে উপজেলার সীমান্ত সড়কের মায়ের মাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

হিরামন চিরান তার নানী হেলেনা চিরানের সাথে বাবেলাকোনায় শীতবস্ত্র আনতে যাওয়ার পথে ব্যাটারিচালিত চলন্ত ইজিবাইক থেকে ছিটকে পড়ে গিয়ে নিহত হয়। সে উপজেলার খারামোরা গ্রামের হিরো রেমা-এর মেয়ে। এ ঘটনায় হিরামন চিরানের নানী হেলেনা চিরান গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরের দিকে উপজেলার বাবেলাকোনা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের কার্যালয়ের উদ্যোগে বিতরণকৃত শীতবস্ত্র নেওয়ার জন্য হিরামন চিরান তার নানী হেলেনা চিরানের সাথে বাড়ি থেকে বাবেলাকোনায় যাচ্ছিল। এ সময় মায়ের মাজার এলাকায় চলন্ত ইজিবাইক থেকে নানী হেলেনা চিরান ও হিরামন চিরান সড়কে পড়ে গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক হিরামন চিরানকে মৃত ঘোষণা করেন। আর তার নানী হেলেনা চিরানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। শ্রীবরদী থানার এস.আই সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102