বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে নকলা উপজেলা আ’লীগের ৭ মার্চ দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ২৯৩ বার পঠিত

সারা দেশের ন্যায় শেরপুর জেলার নকলায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ও আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ঐতিহাসিক ৭ মার্চ দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগ কর্তৃক গৃহীত কর্মসূচির সমূহের মধ্যে বাঙালি জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও আলোচনা সভা ছিলো উল্লেখ্যযোগ্য।

এ উপলক্ষ্যে সোমবার (৭ মার্চ) সকালে বাংলাদেশ আওয়ামী লীগ নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ-এঁর নেতৃত্বে ও সার্বিক দিক নির্দেশনায় উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এদিন বিকেলে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।

উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফেরদৌসুর রহমান জুয়েল, সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল খালেক, যুগ্ম সম্পাদক ও নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রেজাউল হক হীরা, জেলা পরিষদ সদস্য ও মহিলা বিষয়ক সম্পাদিকা আঞ্জুমান আরা বেগম রুমি, পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ.কে.এম মাহবুবুল আলম সোহাগ, আওয়ামী লীগ নেতা সুভাষচন্দ্র ধর, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক এফ.এম কামরুল আলম রঞ্জু ও রেজাউল করিম রিপন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শ্যামল সূত্রধর, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি মোশাররফ হোসেন সরকার বাবু প্রমুখ।

বক্তারা ঐতিহাসিক ৭মার্চ-এর গুরুত্ব ও তাৎপর্য তুলেধরে বিস্তারিত আলোচনা করেন। পরে বাঙালি জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সকল সদস্য ও দেশের সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ দেশ ও জতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এসময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডের অঙ্গসহযোগী সংগঠনের রাজনৈতিক নেতা-কর্মী, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগন, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পেশা শ্রেনীর জনগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102