শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

ঐতিহাসিক ৭ মার্চ : নকলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

এম.এম হোসাইন:
  • প্রকাশের সময় | সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ৩২০ বার পঠিত

সারা দেশের ন্যায় শেরপুর জেলার নকলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ও আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ঐতিহাসিক ৭ মার্চ দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে বাঙালি জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা, ৭ই মার্চ, ১৯৭১-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ঐতিহাসিক ভাষন প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উল্লেখ্যযোগ্য।

এ উপলক্ষ্যে সোমবার (৭ মার্চ) সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন-এঁর নেতৃত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান-এর সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান-এঁর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন এবং মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমীন, উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল খালেক, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিসেট্রট (সদ্য পদায়ন প্রাপ্ত সিনিয়র সহকারী সচিব) কাউছার আহাম্মেদ, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ প্রমুখ।

এসময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য সামিউল হক মুক্তা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ সরকারসহ অন্যান্যরা, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক এফ.এম কামরুল আলম রঞ্জুসহ অন্যান্য সদস্যবৃন্দ, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শ্যামল সূত্রধসহ অন্যান্য সদস্যবৃন্দ, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি মোশাররফ হোসেন সরকার ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিনসহ অন্যান্যরা, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মন্নাফ খান ও অন্যান্য সদস্যবৃন্দ, নকলা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগন, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে অতিথিবৃন্দ ঐতিহাসিক ৭ মার্চ দিবস-২০২২ উপলক্ষে আয়োজিত ৭ই মার্চ-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ঐতিহাসিক ভাষন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী এস.এ সাফাত দিহানসহ অন্যান্য বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন। সবশেষে পড়ন্ত বিকেল থেকে শুরু হয় মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় ও বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত আমন্ত্রীত শিল্পীরা গান পরিবেশ করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102