সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

নকলায় খালের পানিতে ডুবে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধা নিহত

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ২৯২ বার পঠিত

শেরপুর জেলার নকলায় খালের পানিতে ডুবে জুলেখা বেগম (১০৫) নামে মানসিক প্রতিবন্ধী এক বৃদ্ধা মারা গেছেন। রবিবার (৬ মার্চ) উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের নারায়নখোলা এলাকায় এ ঘটনটি ঘটে। জুলেখা বেগম চরঅষ্টধর ইউনিয়নের নারায়নখোলা বেপারিপাড়া এলাকার মৃত জমির বেপারির স্ত্রী।

জানা গেছে, জুলেখা বেগম দীর্ঘ্যদিন ধরে মানসিক প্রতিবন্ধী ও মৃগীরোগে আক্রান্ত ছিলেন। তাই তাকে বেধে রাখা হতো। শনিবার রাতে সে হঠাৎ করে বাড়ি থেকে বেড়িয়ে নিখোঁজ হয়ে যায়। রাতভর তাকে অনেক খোঁজাখোঁজি করে পাওয়া যায়নি। রবিবার সকাল ৯টার দিকে নারায়নখোলা বাজারে প্রবেশ পথে ব্রীজের নিচে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে এবং উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে জুলেখা বেগমের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে নকলা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে ওসি মুশফিকুর রহমান জানান।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102