বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শেরপুরে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ২ মার্চ, ২০২২
  • ২৮৩ বার পঠিত

বিদ্যুৎ ও গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং টিসিবির মাধ্যমে সর্বত্র নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহের দাবিতে শেরপুরে জেলা বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ মার্চ) বিকেলে শেরপুর জেলা শহরের খোয়াড়পাড় শাপলা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বুধবার দুপুর থেকেই জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি’র দলীয় নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে উপস্থিত হতে থাকেন। বিক্ষোভ সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সমাবেশকে ঘিরে পুলিশ বিভাগসহ নিরাপত্তা কর্মীদের উপস্থিতি ও সতর্কতা ছিল লক্ষণীয়।

জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল-এর সভাপতিত্বে এবং জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. হজরত আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জহিরুল হক শাহজাদা মিয়া এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার রুমিন ফারহানা এমপি।

অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন, জামালপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন, শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি শওকত হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস উঠে গেছে। সরকার বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। এমতাবস্থায় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষ দিন দিন অসহায় দরিদ্র হয়ে পড়বে।

ব্যারিষ্টার রুমিন ফারহানা এমপি বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আদায়ের জন্য জনগণকে রাস্তায় নামতে হবে। সরকারের বিশেষ বাহিনীর ৭ কর্মকর্তার নামে নিষেধাজ্ঞা এসেছে।” আরো অন্তত সাড়ে পাঁচশ’ জনের নামে নিষেধাজ্ঞা আসছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102